তৃণমূল কর্মীদের উপর আনন্দপুরে হামলা, আহত পাঁচ জন, - The News Lion

তৃণমূল কর্মীদের উপর আনন্দপুরে হামলা, আহত পাঁচ জন,

 


দি নিউজ লায়নঃ    মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহার সমর্থনে কেশপুর বিধানসভার অন্তর্গত কেশপুর ব্লক এর আনন্দপুর এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ওই জনসভা থেকে বাড়ি ফেরার সময় কেশপুর ব্লক এর আনন্দপুর থানার আনন্দপুর মাঝি পাড়া এলাকায় তৃণমূল কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় বিজেপির লোকেরা বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ।


 ওই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত পাঁচ জনের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা দেখা দিয়েছে ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার বিশাল পুলিশবাহিনী। আগামী পহেলা এপ্রিল কেশপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তাই জোর কদমে রাজনৈতিক দল গুলি প্রচার করছে।ঠিক সেইসময় তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনায় কেশপুর বিধানসভা এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। 


কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা অভিযোগ করে বলেন বিজেপির সাথে মানুষ নেই, কয়েকজন হার্মাদ রয়েছে। সেই হার্মাদ বিজেপির নেতার  তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে ।এর জবাব কেশপুরের মানুষ দেবে। লিখিতভাবে আনন্দপুর থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।দ্রুত অভিযুক্ত গ্রেফতার করে  এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন শিউলি সাহা।


 তিনি বলেন তৃণমূল কংগ্রেস শান্তি চায় হিংসা চায়না। বিজেপি এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে  মঙ্গলবার দলের কর্মীদের উপর হামলা চালিয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে অভিযুক্তদের এখনো পর্যন্ত  পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.